কর্ণফুলীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় প্রথম শ্রেণীর এক সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খলিল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) বিকাল ৪ টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফুলতল এলাকার কালা মির্জার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত একই বাড়ির হাশেম মিস্ত্রির ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফুলতল এলাকার রশিদ আহমদের কলোনীতে এঘটনা ঘটে। এঘটনায় শিশুটির পরিবার হাশেম মিস্ত্রির ছেলে খলিল (১৮) কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম জানান, অভিযুক্ত যুবক নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে স্থানীয়রা আটক করে রেখেছে। এঘটনা শুনার পর আমি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দিয়ে নিজেই যায় ঘটনাস্থলে। ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়দের কাছ থেকে জানতে পারি সাত বছরের একটি শিশুকে মা ও বাবা ঘরে না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণের চেস্টা করে খলিল। এঘটনায় তাকে স্থানীয়রা তাকে আটক রাখে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।

কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এঘটনায় থানায় শিশুটির পরিবার বাদী হয়ে খলিল (১৮) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর