চট্টগ্রামে ৩টি ছুরি সহ তিন যুবক গ্রেফতার

চট্টগ্রাম ৩টি ছুরি সহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন রোড এলাকা হতে ৩ যুবককে ৩টি ছুরি সহ গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার এসআই(নিরস্ত্র) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বুধবার (১৬ জুন) দুপুর ০১.৪৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল (২২), মোঃ রুবেল (২০), ও মোঃ রাজু (২০) কে ৩টি ছুরি সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর