শর্ত মেনে গ্লোব বায়োটেকের করোনা টিকার হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএমআরসি। বুধবার (১৬ জুন) দুপুরে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মানবদেহে পরীক্ষা চালাতে গ্লোব বায়োটেককে নিরাপত্তাসহ কিছু শর্ত দেয়া হয়।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, বিএমআরসির পরিচালক অধ্যাপক ডাক্তার রুহুল আমিন জানান, শর্ত পূরণ করলে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে কোন জটিলতা নেই।
এর আগে, চলতি বছরের ১৭ই জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসির কাছে আবেদন করে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
বার্তাবাজার/ই.এইচ.এম