নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি রবীন্দ্র চন্দ্র দাসের স্বরণে শোকসভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুহি উদ্দিন মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কেফায়েত উল্যাহ, জেলা যুবলীগ সদস্য জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, থানা যুবলীগের সদস্য আব্দুস সহিদ, পৌর যুবলীগ আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক ইউনুছ উদ্দিন, যুবলীগ নেতা বাহার উদ্দিন, চরঈশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন আজাদ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু , সদস্য জহির উদ্দিন স্বপন ও সাজেদ উদ্দিন ।
বক্তরা বলেন, এই হত্যার সাথে জড়িত আব্দুল হালিম আজাদ, ছেলে অমি, ভাতিজা সোহেল, নাজিম ডাকাত ও রহিম ডাকাতসহ আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন। এছাড়া হত্যা কান্ডের ৭দিন পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোন আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তরা।
উল্লেখ্য গত বুধবার গভীর রাতে চরঈশ্বরের বাংলাবাজার থেকে ওছখালী নিজ বাসায় আসার পথে খাসারে হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রধান সড়কে রবীন্দ্র দাসের উপর হামলা করে দুবৃত্তরা। এসময় তারা প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে রবীন্দ্র দাসের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে পেলে। পরে ঘটনাস্থল থেকে টহল পুলিশ আহত অবস্থায় রবীন্দ্র দাসকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় নিহত রবীন্দ্র দাসের ছেলে রিকেল বাদী হয়ে ৪৪জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। পুলিশ বুধবার ১৬ জুন পর্যন্ত এই মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।
জিল্লুর রহমান রাসেল/ বার্তা বাজার/টি