কর্ণফুলীতে ঘর নির্মাণকাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে কর্ণফুলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বুধবার(১৬ জুন) দুপুরে এই কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-(৯) মো.সাখাওয়াৎ হোসেন।

এ সময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলার চরলক্ষা ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের ৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর