মুন্সীগঞ্জের সিরাজদিখান -নিমতলা প্রধান সড়কে প্রতিদিনি তীব্র যানজট সৃষ্টি করায় ৩১ অটো-মিশুক আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) বেলা ১২ থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩১ টি অটো-মিশুক আটক করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।
এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান, এসআই মোহাম্মদ ইমরান হোসেন সহ থানার পুলিশ সদস্যরা।
জানা যায়,সড়কে অবৈধ ভাবে দুপাশে অটোরিকশা দাঁড় করিয়ে রাখছে চালকরা। আর নির্দিষ্ট স্থানে না গিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। দীর্ঘদিন ধরে উপজেলার গোয়ালবাড়ি মোড় থেকে সিরাজদিখান বাজার কাঠপট্টি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ যানজট থাকে।
এছাড়া কাঠপট্টি এলাকায় একটি সরু ব্রিজের কারণে দুই পাশে অনেক গাড়ির জটলা বেধে যায়। এর ফলে দীর্ঘ থেকে দীর্ঘ যানজট থাকে। এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এ যানজন নিরসনে পুলিশ প্রশাসন অনেক বার আলোচলা সভা, লাইনম্যান বাড়ানো, মাইকিং সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও কোনো কাজে আসছে না। এতে করে যানজট লেগেই থাকে। আর মানুষ দুভোর্গ নিয়ে চলাচল করতে হচ্ছে ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আমরা যানজট নিরসনে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি। কিন্তু অটো রিকশা চালকরা আমাদের কথা মানছে না।
সে জন্য আজকে আমরা এই অটোরিকশা গুলো আটক করেছি। আর তাদেরকে বলে দেওয়া হচ্ছে সড়কে যেন অবৈধ ভাবে গাড়ি দাড় করিয়ে না রাখে।
যদি রাখে তবে আমরা আরো কঠোর হতে বাধ্য হব। গাড়ি ঠিকমতো সড়কে চলাচল করে তবে আমাদের কোন সমস্যা নেই। আমরা চাই যানজটমুক্ত সিরাজদিখান।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি