গুরুতর অভিযোগ, চাকরি ছাড়ছেন মাশরাফিদের কোচ!

ক্রিকেট পাড়ায় তালগোল পাকিয়ে হঠাৎ ২০১৮ সালের মাঝ পথে দায়িত্ব ছাড়েন হাথুরু সিংহে।এরপর বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব পান স্টিভ রোডস। মাসে ২৩ হাজার ডলার বেতনে ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি সম্পর্ণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কোচকে খুঁজতেই পিটার কারস্টেনকে দায়িত্ব দিয়ে ৩০ হাজার ডলার খরচ করা হয়েছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নাও থাকতে পারেন রোডস। চলতি বিশ্বকাপ শেষেও ইতি টানতে হতে পারে তাকে।

এই ইংলিশ ম্যানের দোশ একটাই, তিনি অতিরিক্ত ভালো মানুষ।তা না হলে কেন এমন? চুপচাপ স্বভাবের এই কোচের অধীনে বাংলাদেশ দারুণ সফল হলেও নানান অভিযোগে চাকরি হারাতে বসেছেন এই কোচ।অথচ বাংলাাদেশর অভূতপূর্ব সাফল্যের পেছনে এই কোচই পর্দার আড়ালে থাকা নায়ক।

বাংলাদেশের শীর্ষস্থানীয় এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছাড়তে হতে পারে রোডসকে। চুপচাপ স্বভাবের হওয়ায় ক্রিকেটারদের ওপর খুব একটা কর্তৃত্ব গড়ে তুলতে পারেননি রোডস। এমনকি দলের সব খেলোয়াড়ও নাকি তাকে মান্য করছেন না।

এই ইংলিশ কোচের নেতৃত্বগুণ নিয়েও অভিযোগ আছে। টিম মিটিংয়ে খেলোয়াড়দের গেমপ্ল্যান বুঝিয়ে দেয়ার ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। যেই কাজটা প্রধান কোচের করার কথা, সেই গেমপ্ল্যান বুঝানোর কাজটা এখন করে থাকেন টাইগারদের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। ম্যাচ চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠের ক্রিকেটারদের কাছে প্রয়োজনীয় বার্তা পাঠানোর ব্যাপারেও রোডসের দুর্বলতা উঠে এসেছে।

অনেকের মতে, খেলোয়াড়ি জীবনে উইকেটরক্ষক থাকা রোডস কাউন্টি ক্রিকেটের কোচ হিসেবে সফল হলেও, জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতার ঘাটতি রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা থেকে শুরু করে জাতীয় দলের কিছু খেলোয়াড়ও কোচের এইসব সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করেছেন। তাইতো কোচের ব্যাপারে ভেবে দেখছে বিসিবি।

এই গুঞ্জন গিয়েছে রোডসের কানেও। তাইতো গত রোববার (২৩ জুন) সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘আমাকে আর ছয় মাস রাখলে, আমি বাংলাটা আরও ভালোভাবে শিখে ফেলতাম।’

বার্তাবারজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর