মাদারীপুরের রাজৈরে জলাতঙ্ক রোগ নির্মূলের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে যৌথভাবে এ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ শাখা ও স্বাস্থ্য কমপ্লেক্স।
২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমটিপি) কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডা. আমিনা নুসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমটিপিআই মোহাম্মদ দবির হোসেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি