উনি অপরাধ করলে শাস্তি হবে, কিন্তু ওনাকে ফিরিয়ে দিন: আদনানের স্ত্রী (ভিডিওসহ)

৬ দিন ধরে নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। তার সন্ধানে বুধবার (১৬ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার।

দুপুর আড়াইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়জিত সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাবেকুন নাহার বলেন, উনি কোনো অপরাধ করে থাকলে তার শাস্তি হবে কিন্তু ওনাকে ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত এবং দুর্বল হয়ে পড়েছি। যদি আমার কথায় কোনো ভুল কিছু দৃষ্টিগোচর হয় আমাকে ক্ষমা করবেন।

কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার অনুরোধ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, একেবারে নিরীহ একজন মানুষ। হয়তো ওনাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে।

হাত জোর করে গণমাধ্যমকর্মীদের নিকট তিনি অনুরোধ করেন যেন, জাতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরা হয়।

আদনানের নিখোঁজ হওয়া রাতের বিষয়ে সাবেকুন নাহার বলে, সে নিখোঁজ হয়েছে ঢাকা থেকে। সর্বশেষ যোগাযোগ অনুযায়ী গাবতলী পার হয়ে মিরপুর ১১ নম্বরের কাছাকাছি কথা হয়েছে। সে বলেছে, ১০ বা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এবং আমার সাথে লোকেশন শেয়ার করেন। এরপর থেকে তার ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। আমাকে টেলিফোনে বলেছিলেন, দুটি মোটরসাইকেলে দুজন তাদেরকে অনুসরণ করছিলো। একপর্যায়ে তাদের তারা আর দেখতে পাননি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর