নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নদীভাঙ্গনে ভিটামাটিহীন ক্ষতিগ্রস্ত আর্থিক অনুদানের চেক বিতরন।
বুধবার (১৬জুন) তিস্তা কলেজ হলরুমে ও ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ কতৃক নদীভাঙ্গনে ভিটামাটিহীন ক্ষতিগ্রস্ত ঝুনাগাছচাপানী ইউনিয়নের ১৮৮ জন, খালিশাচাপানী ইউনিয়নের ২২ জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের ১১৭ জন ও খগাখড়িবাড়ী ইউনিয়নের ২৩ জনসহ মোট ৩৫০ জনের মাঝে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
প্রত্যেকের মাঝে এককালীন সহায়তা বাবদ ৪ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, উপজেলা সমাসেবা কর্মকর্তা নুরুননাহার নুরি, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, খালিশাচাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান, ঝুনাগাছচাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু উপস্থিত ছিলেন।
তারিকুল ইসলাম সোহেল/বার্তা বাজার/টি