লালমনিরহাটে পুকুরের পানিতে যুবকের মৃত্যু

লালমনিরহাটে কচুর লতি তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রাজু মিয়া নামের (২৮ আনুমানিক) যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার শাহজাহান কলোনির আঃ বারেক মিয়ার পুত্র রাজু মিয়া বিডিআর হাট সংলগ্ন আলোরুপা সিনেমা হলের পিছনে “শামসুলের পুকুরে” কচুর লতি তুলতে গেলে ঘটে ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু মিয়া সকালে পুকুর পারে কচুর লতি তুলতে গেলে পুকুরে পরে যায়। একসময় পানিতে তলিয়ে গেলে নিঃশাস বন্ধ হয়ে মারা যায়।

পরবর্তীতে পুকুরের পাশের বাড়ির এক যুবক দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি । ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

মোঃ বাদশা মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর