পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাট শহররের হারাইল এলাকায় ভাগ্নের ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুন )বেলা ১০ টার দিকে এ খুনের ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আলী (৬০) চাঁদ আলীর ছেলে।ভাগ্নে রাজু(৩০) একই গ্রামের মাজহারুলের ছেলে।
পুলিশ ও নিহতের আত্মীয়দের সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে সঙ্গে মামা মোস্তাকের দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১ টার দিকে ভাগ্নে মামুন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মামা মোস্তাককে কোপ দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আলমগীর কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রায়হান/বার্তা বাজার/টি