নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১২০ জন

নাটোরে নতুন করে করোনায় আক্রান্ত ১২০ জন। গতকাল ২৮৮টি নমুনা পরীক্ষা করে এর মধ্যে ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৬ জুন) সকাল ১১টায় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৪৪৬ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন।

করোনা সংক্রামনের কারণে বুধবার থেকে দ্বিতীয় দফায় লকডাউনের কঠোর অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের বিশেষ মোবাইল টিম কাজ করছে পুরো জেলা জুরে। এদিকে গত এক সপ্তাহে স্বাস্থ্যবিধি না মানায় ২০০ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। সবাইকে ঘরে থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। লকডাউনের বিধি মেনে সকলকে চলাচল করার আহ্বান জানান তিনি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর