দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়তে পারে। এ বিষয়ে আজই (১৬ জুন) প্রজ্ঞাপন জারি করা হবে।
করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে ১৬ জুন মধ্য রাতে। এবার লকডাউনের মেয়াদ আরও ১০ দিন অর্থাৎ ২৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে।
এরই মধ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আজই প্রজ্ঞাপন জারি হবে।
এর আগে গত ৬ জুন লকডাউনের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। যা শেষ হচ্ছে আজ মধ্য রাতে। এবার তা আরও ১০ দিন বাড়তে পারে।
দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হয়। এরপর দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
বার্তাবাজার/নব