গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ট্রাক চাপায় কোহিনুর আক্তার (৩২) এক নারী পোশাক কর্মী নিহত হয় এবং আহত হয়েছে দুইজন। বুধবার (১৬ জুন) সকালে আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোহিনুর আক্তার (৩২) স্থানীয় তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানয় চাকুরী করতেন।তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (৩২)। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি হেঁটে কারখানায় যাচ্ছিলেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ বেড়ে যাওয়ায় সড়কটি অবরোধ করে রেখেছে। ফলে আপাতত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় ঘটনায় ওই এলাকার আমবাগ-সকাশ্বর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এবং ট্রাক ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক জব্দ করা হলেও চালক ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান ,সকাল ৮টার দিকে আমবাগ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর