রামেকের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ৮ জনের করোনা উপসর্গ ছিল।

বুধবার (১৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ৪৮ জন রোগী ভর্তি হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৪ জন রোগী ভর্তি ছিলেন।

রামেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৮২ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর