সিরাজগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জর সদরে র‌্যাবের অভিযানে মোঃ শরিফ তালুকদার(২৫) নামে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার দুপুর ২টার সময় বিশেষ অভিযানে সদর থানাধীন কান্দাপাড়া দক্ষিনপাড়া (হাটখোলা মাদ্রাসার পিছনে) এলাকা থেকে গ্রেফতার করা।

এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজাসহ নগদ ১,১০০/-(এক হাজার একশত) টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী -সিরাজগঞ্জ সদর থানার কান্দাপাড়া দক্ষিনপাড়া এলাকার মোঃ আনিছুর রহমান ছেলে মোঃ শরিফ তালুকদার(২৫)।

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি অবিযন পরিচালনা করেন।

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) টেবিলের ১৯(ক) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর