নিখোঁজ হওয়ার ৬ দিনেও সন্ধান মেলেনি আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। গত ১০ জুন তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের সময় তার সঙ্গে ছিল গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত।
বৃহস্পতিবার রাত থেকেই তাদের ফোন সচল পাওয়া যাচ্ছে না। ১০ জুন ছেলের সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন তার মা আজেদা বেগম।
এদিকে শিগগিরই আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজ রহস্যের জট খুলবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ঘটনাটি ঢাকায় ঘটেছে। আদনানের বাড়ি রংপুর হওয়ায় তার মায়ের করা জিডির সূত্র ধরে অনুসন্ধান চলছে। আশা করি শিগগিরই এই রহস্যের জট খুলবে।
বার্তাবাজার/নব