দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামী দুইদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যহত থাকবে এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বার্তাবাজার/নব