কাভার্ড ভ্যানের সাথে মটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত

মাদারীপুরে ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। আরেকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার বিকালে মাদারীপুরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে আব্দুর রহমান(২২) ও মোটরসাইকেল চালক শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকার দিদারুল হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন(২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীয়তপুর থেকে নিউ পালং ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ট- ১৪২৯৩৫) নাম্বারের একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে মাদারীপুরের দিকে আসছিলো। তার পেছনে দ্রুতগতিতে চলছিলো একটি মোটরসাইকেল। কাভার্ড ভ্যানটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মোটরসাইকেলটি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মারা যায়। পরবর্তীতে স্থানীয়রা কাভার্ডভ্যানটি জব্দ করলেও পালিয়ে যায় চালক।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর