চট্টগ্রামে ৭০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ৭০০০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে ৭০০০ পিস ইয়াবা সহ গ্রেফতারের কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালী থানার এসআই বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা সহ আবুল মনজুর প্রকাশ মঞ্জুর আলম (২৮) ও মোহাম্মদ সাহাব উদ্দিন প্রকাশ শাহাব উদ্দিন (৩৪) কে গ্রেফতার করেন

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর