টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৫জুন) সকাল সাড়ে আটটা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুরালী পাড়া বাজারের রবি আলমের দোকান সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়।

ধৃত সন্ত্রাসী উপজেলার ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই নাইন এলাকার মোস্তফা কামাল’র ছেলে মোঃ নুর হাসান উরফে বাইননা (১৯) বলে নশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নুর হাসান পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ধৃত আসামীর দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অস্ত্র বেচাকেনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

ধৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর