গত দু’বারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলতি কোপা আমেরিকার নকআউটে প্রবেশ করল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল সুয়ারেজদের।তবে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শুধু বাকি টুর্নামেন্টের জন্য বাড়তি আত্মবিশ্বাসই সংগ্রহ করে নিল উরুগুয়ে এমনটা নয়, বরং শেষ আটে এড়িয়ে গেল শক্তিশালী কলম্বিয়াকে।
লিগের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উরুগুয়ে।দ্বিতীয় ম্যাচে আমন্ত্রিত দেশ জাপানের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করে তারা।
এবার শক্তিশালী চিলিকে লিগের শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত করে সুয়ারেজ, কাভানিরা। দ্বিতীয়ার্ধে দুরন্ত হেডারে ম্যাচের একমাত্র গোলটি করেন কাভানি।
বার্তাবাজার/এএস