প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামির কারাবন্দী অবস্থায় মৃত্যু

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু মারা গেছেন। সোমবার (১৪ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে মারা যান তিনি।

তবে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলী জানান, বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলা কারাগারে মারা গেছেন। তবে, কি কারণে তিনি মারা গেলেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, মাহফুজুর রহমান সাবু হার্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তিনি রাতে মারা যান; কারাগারে মারা যাননি।

উল্লেখ্য, মহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুর আগেও তিনি কলারোয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। গত ফেরুয়ারি থেকে চার বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর