৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০২ কোটি টাকা

করোনাকালে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। ঋণ বা ঋণের কিস্তি পরিশোধে বিশেষ ছাড় দেওয়ার পরেও বেড়েই চলেছে এই অংক। চলতি বছরের প্রথম দিন থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ৩ মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৬ হাজার ৮০২ কোটি টাকা।

এখন পর্যন্ত মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। যা বিতরণ করা মোট ঋণের ৮ দশমিক ০৭ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত এটি ছিল ৮৮ হাজার ২৮৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক তৈরী গত মার্চ মাস পর্যন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ জুন) এই প্রতিবেদনটি অনুমোদন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর ফজলে কবির।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতের বিতরণ করা মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৭ হাজার ৬৫৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। তিন মাস আগে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ২৮৩ কোটি টাকা।

সে হিসাবে গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০২ কোটি টাকা। গত বছরের মার্চে খেলাপি ঋণ ছিল ৯২ হাজার ৫১০ কোটি টাকা। মার্চের তুলনায় খেলাপির অঙ্ক বেড়েছে ২ হাজার ৫৭৪ কোটি টাকা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর