গ্রামপুলিশ নিয়ে মানিকগঞ্জ সদর থানার ওসির মতবিনিময় সভা
মানিকগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশ নিয়ে মঙ্গলবার (১৫ জুন) বেলা ১২ টার দিকে মতবিনিময় সভা করেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলি খান।
গ্রামপর্যায়ে বিভিন্ন অপরাধ দমন করতে গ্রাম-পুলিশদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় অফিসার ইনচার্জ আকবর আলি খান গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন , ইউনিয়ন পর্যায়ে সরকার আপনাদের গ্রাম-পুলিশ হিসেবে মোতায়েন করেছেন। ইউনিয়নের গ্রামপুলিশ আপনারা তাই বিভিন্ন গ্রামে ইউনিয়নে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সন্ধান ও খবর থানা পুলিশ কে দিতে হবে । মানিকগঞ্জ সদর থানা প্রত্যেকটা ইউনিয়ন কে মাদকমুক্ত এবং সন্ত্রাস মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করবো আমরা।
তিনি আরো বলেন, গ্রামের অনেক মানুষ ভাবেন থানায় টাকা লাগে। ইউনিয়নবাসী সবাইকে থানা সম্পর্কে বলবেন থানার সেবা পেতে কোন প্রকার টাকা লাগেনা উল্টো থানা থেকে একটি চকলেট দেওয়া হয়।
আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম