মাগুরা জেলা তথ্য অফিসের ভার্চুয়ালি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ দিনব্যাপী ” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের Zoom Cloud Meeting এ্যাপসে্ ভার্চুয়ালি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি , শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

কর্মশালাটি তিনটি অধিবেশনে বিভক্ত ছিল। বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে কর্ম অধিবেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ। করোনাভাইরাস, মা ও শিশু স্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব এবং ডেঙ্গু বিষয়ে কর্ম অধিবেশন পরিচালনা করেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান এবং জন্মনিবন্ধন, স্যানিটেশন ও পরিবেশ বিষয়ে কর্মঅধিবেশন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাছিনা মমতাজ।

কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, আমলসার ইউনিয়নের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

এই ভার্চুয়াল কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম পুরোহিত, গন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর