টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারুফ তালুকদার (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৫টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের উত্তর সংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সে জামুরিয়া ইউনিয়নের উত্তর সংকরপুর গ্রামের রফেল তালুকদারে ছেলে। সে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মানবিক শাখার ছাত্র।

তার চাচা মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তার মার কথায় সে বিদ্যুতের মর্টারের লাইন দিতে যায়। তারে লিক থাকায় সকেট লাগানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় সংকরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর