ভুবনেশ্বর কুমারের চোট। তাই নেট বোলার হিসেবে নভদীপ সাইনিকে ডেকে পাঠানো হল। তিনি সোমবার ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তার আগে ভারতীয় ব্যাটসম্যানদের প্রস্তুতির জন্য ডেকে পাঠানো হল সাইনিকে।
আইপিএলে এবার আরসিবির হয়ে খেলেছিলেন সাইনি। রিজার্ভ বোলার দীপক চাহার ও আবেশ খান শুরুর দিকে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। কিন্তু দু’জনেই জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরে গেছেন। খলিল আহমেদ অবশ্য দলের সঙ্গে আছেন। অর্থাৎ এই মুহূর্তে মাত্র দু’জন নেট বোলার রয়েছেন। খলিল আহমেদ ও নভদীপ সাইনি।
তবে খলিল শীঘ্রই দেশে ফিরবেন। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে। তাই ডেকে পাঠানো হল সাইনিকে। যদিও সাইনির প্রথম থেকেই দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু চোটের জন্য তিনি আসতে পারেননি।
ভুবনেশ্বর এখনও পুরো সুস্থ হননি। ভারতীয় দলের হাতে মাত্র দু’জন পেসার রয়েছে। বুমরা ও সামি। তাই সাইনিকে আনা হল। যদি ভুবিও ছিটকে যান। তাহলে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়তে হবে না টিম ইন্ডিয়াকে।
বার্তাবাজার/এএস