অসৎ ব্যবসায়ীদের বিচার আল্লাহ করবেন: সাধন চন্দ্র মজুমদার

ব্যবসায়ীরা যদি সৎ না হয়, তারা যদি বেশির লাভের জন্য মানবতাবিরোধী কাজ করতে চায় তাহলে তাদের বিচার আল্লাহ করবেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৫ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাদীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে চালের কেজি হত ১০০ টাকা। তাই সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিকে যান্ত্রিক আধুনিকরণ করছে। স্বল্পমূল্যে সার দেওয়া হচ্ছে। কীটনাশক দেওয়া হচ্ছে। উন্নত গবেষণা হচ্ছে।

তিনি জানান, এ বছর চুক্তি অনুযায়ী খাদ্য গুদামের মিল মালিকরা চাল সরবরাহ না করতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের তিনি জানান, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে। প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদের খাওয়াচ্ছে সরকার। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

ব্যবসায়ীদের সততা নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হয় তাহলে দেশের ভাগ্য উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন তার সাথে আমাদের সমপর্যায়ের কাজ করতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর