আলফাডাঙ্গায় ‘স্বপ্ন নগর’ পরিদর্শনে জেলা প্রশাসক

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ফরিদপুরের আলফাডাঙ্গায় তৈরী করা হচ্ছে প্রজেক্ট ‘স্বপ্ন নগর’ নামের বিশেষ একটি আবাসন এলাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২৫০টি ঘরকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে এই ‘স্বপ্ন নগর’ তৈরী করা হচ্ছে। এ আবাসন এলাকায় গৃহ নির্মাণের পাশাপাশি তৈরী করা হচ্ছে মসজিদ, মন্দির, একটি উচ্চ বিদ্যালয়, হাট, খেলার মাঠ, ইদগাহ মাঠ, কমিউনিটি ক্লিনিক, শিশুপার্ক, ইকো পার্ক ও সামাজিক বনায়ন।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। তিনি প্রকল্পটির সমগ্র এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরে সেখানে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রমুখ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর