রাজবাড়ীতে বিভিন্ন তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১৫ জুন ) রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সপ্তবর্না তেলের পাম্পে সুশান্ত সরকার কে ওজন ও পরিমাপ আইনের ২০১৮ এর ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ৫০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রসিকিউটর, বি এস টি আই এর পরিচালক উৎপল কুমার, সহযোগিতায় ছিলেন রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, পেসকার শফিকুল ইসলাম রানা এবং শৃঙ্খলায় রাজবাড়ী সদর থানা পুলিশ বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম