চলতি বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়ে ইংল্যান্ডের বিমান ধরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু ব্রিটিশদের দেশে ময়দানী লড়াইয়ে নেমে মুদ্রার উল্টোপিট দেখল গেলই-রাসেলরা।সর্বশেষ নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন মোটামুটি শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের।এরপরই বড় ধাক্কা ক্যারিবীয়ান শিবিরে। হাঁটুর চোটই শেষ করে দিল রাসেলের কাপ অভিযান।
বলা যায় শক্তিশালী ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বিধ্বংসী ব্যাটসম্যান, আন্দ্রে রাসেল চোটের জন্য ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে।
নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন মোটামুটি শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ক্যারিবীয়ান অধিনায়ক জেসন হোল্ডার মনে করিয়ে দিয়েছেন, শেষ ক’টা ম্যাচেও সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে তার দল। কিন্তু রাসেল ছিটকে যাওয়ায় পুরো শক্তির দল পাচ্ছেন না হোল্ডার।
বার্তাবারজার/এএস