ঠাকুরগাঁওয়ে বিষ পান করে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইঁদুর মারার বিষ (গ্যাসের ট্যাবলেট) খেয়ে যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।

মৃত যতন চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও মৃত সুমি বালা যতীন চন্দ্রের কন্যা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় দুজনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে একই দিন ভোরবেলা দুজনে বিষপান করে।

পরিবারের লোকজণের দাবি, আমাদের ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার বিধান নেই। এজন্যই আমরা বিয়ে দিতে রাজি হয়নি। তাছাড়া দুজনের বিয়ের বয়স হয়নি এখনও।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ছেলে ও মেয়ে দুজনেই নাবালক। সম্পর্কে চাচাতো ভাই-বোন। বাড়ীতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনের পরিবার বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন।

এস. এম. মনিরুজ্জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর