র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন থেকে মোঃ রবিউল ইসলাম নামের এক সন্ত্রাসীকে পিস্তল, ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৪। মঙ্গলবার (১৫ জুন) র‍্যাব-৪ এর এক সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে জানা গেছে।

মঙ্গলবার (১৫ জুন) সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ জানায়, সোমবার (১৪ জুন) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১ ঘটিকার সময় জানতে পারা যায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করিছে। এরুপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি দেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম (৩৩), জেলাঃ ঢাকাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

এব্যাপারে র‍্যাব-৪ মীরপুর এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, রবি নামের অস্ত্রধারী এক সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর