বাইসাইকেল পেলো বরগুনার ৮৫ গ্রামপুলিশ

মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে, তারই ধারাবাহিকতায় বরগুনায় গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা চত্বরে বরগুনা সদর উপজেলার দশটি ইউনিয়নের গ্রাম মহল্লাদার কে ৮৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসের অন্যান্য কর্মকর্তা প্রমুখ।

এ সময় আলতাফ হোসেন নামের একজন গ্রাম পুলিশ বলেন, আগে তাদের হেটে যেতে হত অনেক জায়গায়। এখন সাইকেল পেয়ে অনেকটা স্বস্তি বোধ করছি। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল প্রদান করা হয়।

মেহেদী হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর