পঞ্চগড়ের বোদা উপজেলায় মঙ্গলবার (১৫-জুন) ভোর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর নাম সালমা খাতুন (৬৫ )।
তিনি ওই উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ দই খাতা গ্রামের আব্দুল মন্নাফের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, টিনের বেড়ার ঘরে লাগানো বিদ্যুৎ মিটারে আগুন লাগে।
ওই সময়ে ওই নারী আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এস এম আল আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম