দেশের ২৮তম গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা

সিলেটের জকিগঞ্জে বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা পেয়েছে বাপেক্স। মঙ্গলবার (১৫ জুন) প্রাথমিক পরীক্ষায় অনুসন্ধান কূপে ড্রিল স্টিম টেস্টে শিখা জ্বালাতে সক্ষম হয় বাপেক্স।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের বেশি। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ। তবে বাপেক্সের এমডি মোহাম্মদ আলী জানান, অনেক সময় গ্যাসের পকেট থাকতে পারে। তবে, এটি সত্যিকারের গ্যাসক্ষেত্র কি-না, তা আরো তিনটি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশে এখনো পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।

১১৩টি কূপ দিয়ে প্রতি বছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ’র মতো। এরমধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের(দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে্ ১ হাজার ৬১৫ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলও এলএনজি আমদানি করতে হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর