শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদাহরন হিসেবে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার বিশেষ এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ক্ষুদ্র নৃগোষ্ঠী) মাধ্যমিক পর্যায়ে ৩০ জন ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল,প্রাথমিক পর্যায়ের ৩২ জন এবং মাধ্যমিক পর্যায়ের ২২ জন ছাত্র – ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা – উল – জান্নাহ,সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ তৌফিকুল ইসলামসহ প্রমুখ।

সুবিধাভোগী কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বললে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মহামারী করোনার মধ্যেও আমাদের মত গরিব মানুষদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য।

তাছিন জামান/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর