র‍্যাবের হাতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগন্জের সিরজদিখানে ৩৯০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রী কে আটক করেছে র‍্যাব-১১ এর একটি দল।

সেমবার (২৪ জুন) দুপুর ১২ টায় তাদের আটক করে র‍্যাব। আটক মোঃ আমিনুল ইসলাম (৩৬), পিতা- মৃত ঢালু ছৈয়াল, স্ত্রী মোছাঃ মাসুমা আক্তার মিতু (২৮), স্বামী- মোঃ আমিনুল ইসলাম। তারা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর সলিমাবাদ কঁাচারীপাড় এর বাসিন্দা। তারা সিরাজদিখান উপজেলার ইছাপুরা কলেজের পূর্ব পাশে দীন মোহাম্মদ লালু এর বাড়ির ভাড়াটিয়া বলে যানান র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, আব্দুর রশিদ মৃধা, বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রিয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে ঘটনা স্থলে থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৭,৫০০/- টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১টি উদ্ধার করা হয়। এ ব্যপারে আটকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর