রাজধানীর উত্তরা তুরাগের চন্ডালভোগ এলাকায় আমির হোসেনের ভাড়াটিয়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারকরেছে তুরাগ থানা পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ লাশ উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। নিহত ব্যাক্তি চাঁদপুরের মনিরহোসেন (৪৫)বলে জানা যায়।
উত্তরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ড. মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, তুরাগের চন্ডালভোগের আমির হোসেনের ভাড়াটিয়া বাসায় মঙ্গলবার সকালে এক যুবকের অর্ধগলিত লাশের তথ্য দেয় স্থানীয়রা।
পরে ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। বাড়িওয়ালা ভাড়াটিয়ার তথ্য দিতে না পারায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় বিস্তারিত ভাবে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি