কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি সৈকত পয়েন্টে বাগদা চিংড়ি রেনু আহরণ করতে গিয়ে আলমগীর বিশ্বাস (৪৮) নামের এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) মঙ্গলবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

মৎস শিকারী ঘটনাস্থলে বজ্রপাতে মারা গেলে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। তার বাড়ী লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে। মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আহম্মেদ পাশা তানভীর/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর