সাতক্ষীরা সীমান্ত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিয়ানি-বালিয়ারঘাট খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, সীমান্তবর্তী বৈকারী এলাকার কালিয়ানি-বালিয়ারঘাট খালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহৃ দেখা যায়। যুবকের নাম পরিচয় না জানা গেলেও তিনি হিন্দু সম্প্রদায়ের বলে নিশ্চিত হওয়া গেছে।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর