করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, চীন থেকে আসা ৬ লাখ ডোজ করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দেয়া হবে। এর আগে মাদ্রাসা মাঠে একটি আম গাছ রোপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হেলাল উদ্দিন এনডি, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথসহ আরো অনেকে।
রানা আহমেদ/বার্তা বাজার/ টি