সাতক্ষীরার কুলিয়া রামনগর গ্রামের মোঃ হালিম (২৮) এর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ আকবার গাজী ছেলে।
পারিবারিক সূত্রের জানা যায়, মঙ্গলবার (১৫) জুন সকালে সাড়ে ৬ টায় দিকে নিজ ঘরে ঐ যুবকের গলা ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায় পারিবারের সদস্যারা। এরপর পুলিশকে খবর দেয় তারা।
নিহত হালিম এর বড় বোন রাশিদা বেগমের দাবি, পরক্রিয়া প্রেম সংক্রান্ত কারনে সে আত্নহত্যা করেছে। সোমবার রাতের কোন এক সময় আত্নহত্যা করতে পারে বলে মনে করেন তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চত করে দেবহাটায় থানার এসআই আবু হানিফ জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মীর খায়রুল আলম/ বার্তা বাজার/টি