হেফাজতের কোনো প্রকৃত আলেমকে গ্রেফতার করা হয়নি: ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতের কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রফতার করা হয়নি বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (১৫ জুন) সংসদে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হেফাজতের কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রফতার করা হয়নি। ফৌজদারি অপরাধে আলেম নামধারী ক্ষমতালিপ্সুদের আইনের আওতায় আনা হয়েছে। তারা রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের ইসলামের জন্য বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করছেন তা সবারই জানা। কোনো বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেমকে গ্রেফতার বা মামলায় আসেনি। যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত তারাই আইনের আওতায় এসেছে।

তিনি বলেন, যদি অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে বহু আলেমকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধেই এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। সব বুজুর্গ আলেমসহ সর্বস্তরের মানুষের প্রতি শেখ হাসিনার সরকার শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলেই হেফাজতের ঘটনার থেকে দেশ অনেকটা স্বচ্ছতায় এসেছে, নিয়মের মধ্যে এসেছে। নিয়মতান্ত্রিকভাবে চলার জন্য যেটা প্রয়োজন প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর