ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩ বোতল ভারতীয় মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১  মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি।

সোমবার বিকেলে উপজেলার বস্তাবর বিওপির নায়েক মো. হারুন এর নেতৃত্বে বস্তাবর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যোতওসমান মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী ধামইরহাট উপজেলার যোতওসমান গ্রামের মো. জিল্লুর রহমান এর ছেলে মো. কাওছার আলী (২৫)।

ঘটনার সাথে জড়িত একই গ্রামের মো. মোফাজ্জল হোসেন এর ছেলে মো. মশিউর রহমান (৩৮)  বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

ধামইরহাট থানায় মাদক আইনে আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরর মাধ্যমে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ১৪ বিজিবি সুত্রে জানা যায়।

বার্তা বাজার/ টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর