শেরপুরে ১৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

বগুড়ার শেরপুরে ১৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে শেরপুর
থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় শেরপুরের মামুরশাহী গ্রামের পশ্চিম পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে মহিপুর এলাকায় এসআই রবিউল ফোর্সসহ ডিউটি করা কালীন সময়ে বগুড়া থেকে আসা একটি নম্বর বিহীন স্টাইকার মোটরসাইকেলে ২ জন আরোহী আসে। এ সময় তাদের সন্দেহ হলে ডিউটিকালীন পুলিশের এস আই রবিউল ইসলাম ফোর্সসহ তাদের ধাওয়া করে।

মাদক ব্যবসায়ীরা পুলিশী তৎপরতা টের পেয়ে হামছায়াপুর দিয়ে টোলা হয়ে মামুরশাহী রোডে য়ায়। তখন এস আই রবিউল জনগের সহায়তা তাদের ধাওয়া করলে তারা মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থান এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল
রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার এস আই রবিউল ইসলাম জানান, জনগনের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করি। তখন জনগনের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়।

জনগনের সমনেই প্যাকেটে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি ওজন হয়। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

মো. রাশেদুল হক/ বার্তা বাজার/ টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর