সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে প্রতারক চক্রের ১ জন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোঃ সাইফুল ইসলাম খন্দকার চাকুরী দেওয়ার কথা বলে উল্লাপাড়া এলাকা হতে শতাধিক পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে তদুর্ধ অর্থ গ্রহন করে।

পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরত না দিয়ে আত্মসাৎ করে ।

গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অথবা লোনের টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবার গুলো। পরবর্তীতে ভুক্তভোগীরা র‌্যাব-১২ কাছে অভিযোগ জানায়।

এর ধারাবাহিকতায় (১৪ জুন) সোমবার রাত ১০ টায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গঙ্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারক কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম(৪৫), উল্লাপাড়ার গঙ্গারামপুর গ্রামের -মৃত মাহাতাব ছেলে।

কোম্পানী কমান্ডার মি. জন জানান যে, এই প্রতারক দীর্ঘদিন যাবৎ জনগনের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্মসাৎ করে আসছিল বলে যানা।গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর