রাজধানীর হাজারিবাগের বেড়িবাঁধ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩০ বছর বয়সী অজ্ঞাত নারী মারা গেছেন।
মঙ্গলবার ভোর ৪ টায় আর এস সিএনজি পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাজারিবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজল এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী উপপরিদর্শক সজল জানান , ট্রাকে করে কয়েকজন শ্রমিক কাজে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে আর এস সিএনজি পাম্প থেকে ট্রাকটি গ্যাস নিচ্ছিলো। এ সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরতি হয়। সেখানে দাড়িয়ে থাকা এক নারী ১০ থেকে ১২ হাত দূরে ছিটকে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিককেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এখনো ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
বার্তা বাজার/টি